মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে এক হাজার পিছ ইয়াবাসহ আটক ১

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবা’র চালান আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকা থেকে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আলতাব হোসেন (৩৬)কে আটক করা হয়। আটক আলতাব হোসেন জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। জব্দকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

জানা যায়, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না’র সার্বিক তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমন একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত আসামীকে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপকারী, চুর-ডাকাত সহ কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধ মুক্ত করতে আমরা পুলিশ সর্বাবস্থায় তৎপর রয়েছি।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত