বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে পৌন দুই কোটি টাকার চোরাচালা্ন ধরল বিজিবি

 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৭৫ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহণে ব্যবহৃত ট্রাক এবং মোটরসাইকেল আটক করে। এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩২০ টাকা।

রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

তিনি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ