সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে কুশিয়ারার ভাঙনে সড়ক-সেতু বিলীন, যোগাযোগ বিচ্ছিন্ন

বালাগঞ্জে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে ফাজিলপুর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম হয়েছে। খসরুপুর জিসি-বালাগঞ্জ সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ ও সেতুটি বুধবার (৭ মে) সকালে হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সকাল ৮টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই স্থবির হয়ে পড়ে পূর্ব পৈলনপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ।

এই সড়ক ভেঙে পড়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ কর্মজীবী মানুষ সবাই পড়েছেন চরম দুর্ভোগে। কেউ হেঁটে, কেউ বিকল্প পথে ঘুরে পেরোতে চেষ্টা করছেন — কিন্তু যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। নদীর পাড়ঘেঁষা গ্রামগুলোতে আতঙ্ক যেন ছায়া ফেলেছে।। স্থানীয়রা চোখের সামনে দেখছেন কীভাবে একটু একটু করে নদী গিলে নিচ্ছে তাদের অবকাঠামো ও নিরাপত্তা।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে কুশিয়ারার ভাঙন আশঙ্কাজনক হারে বেড়ে চলছিল। ফাজিলপুর এলাকার সেতুর আশপাশে ফাটল দেখা দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘ প্রায় ২৪ কিলোমিটার এই সড়কটি বালাগঞ্জ উপজেলা সদর থেকে শুরু হয়ে ওসমানীনগরের শেরপুর পর্যন্ত বিস্তৃত। অথচ এখন মাত্র ১৪ কিলোমিটার দূরবর্তী ফাজিলপুরেই পথ থেমে গেছে।

বিপর্যস্ত এলাকায় পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও সরকার মামুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মুহিবুল্লাহ, পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন জানান, নদীভাঙনের পূর্বাভাস পাওয়ার পরই উপজেলা প্রশাসনের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বারবার জানানো হয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত পদক্ষেপের অভাবেই ঘটেছে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা। তিনি আরও জানান, হামছাপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আরও বড় ভাঙনের আশঙ্কা রয়েছে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও সরকার মামুনুর রশীদ জানান, জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের