মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, সন্ত্রাস কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হবে।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যেকোনো নাশকতা বা সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সহসভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান ও নুর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহদপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দবির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, যুবদল নেতা শাহ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।

এই সম্পর্কিত আরো