সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অবৈধ অটোরিকশার রেজিষ্ট্রেশন বন্ধে কঠোর পরিবহণ মালিকরা

নতুন করে অবৈধ সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেওয়ার অপতৎপরতা বন্ধসহ ইদানিং একটি চক্র বিআরটিএর কিছু অসাধু লোকদের সহযোগিতায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেওয়ার নাম করে মালিকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উত্তাপন করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে বৈঠক করেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে লিখিতভাবে কিছু দাবি জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দরা।
 
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির জেলা সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেন, ‘আমরা লক্ষ্য করছি ইদানিং একটি চক্র বিআরটিএর কিছু অসাধু লোকদের সহযোগিতায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেওয়ার নাম করে মালিকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নতুন করে অবৈধভাবে সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেয়ার অপতৎপরতা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘সিলেটে বিগত এক মাসে অসংখ্য সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে হাইওয়ে সড়কগুলোতে টমটম, ব্যাটারিচালিত রিকশা আর রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশার দৌরাত্ম বেড়েছে। পুলিশের যেসমস্ত লোকজন আর্থিক সুবিধা নিয়ে হাইওয়ে সড়কে এ ধরণের যানবাহণ চলাচলের সুযোগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মাওলানা লোকমান বলেন, ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলার সর্বস্তরের মালিকদের নিয়ে গঠিত সংগঠন যা দীর্ঘদিন যাবৎ মালিক-শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট তথা পরিবহন সেক্টরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিন যাবৎ অবৈধ পরিবহন বিশেষ করে ২০১৩ সাল থেকে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশার চলাচল বন্ধ করতে হবে। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবগুলোদাবির কথা শুনেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এসময় অন্যদের উপস্থিত ছিলেন- সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ বাস মালিক সমিতির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সিলেট-ভাদেশ্বর- ঢাকাদক্ষিণ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সিলেট-মৌলভীবাজার বাস মালিক সমিতির সহ-সভাপতি মো. মোক্তার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমান আহমদ, সিলেট-কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াদ আহমদ, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সিলেট-জকিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান রঞ্জু, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির সভাপতি রুহুল আমিন রুহেল, সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ বাস মালিক সমিতির সদস্য সচিব মো. কামরান আহমদ, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মায়নুর রহমান, সদস্য মো. ময়না মিয়া, মো. নিয়াজ উদ্দিন, এনামুল হক, নজরুল ইসলাম, পারভেজ মিয়া প্রমুখ।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের