সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

ব্যতিক্রমী শর্তে জামিন পেলেন মাদক মামলার আসামী

মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাদ্দাম হোসেনকে ব্যতিক্রমধর্মী শর্তে জামিন দিয়েছেন সিলেটের একটি আদালত। জামিন পেতে তাকে কুরআনের ১০টি সুরা অর্থসহ মুখস্থ, রাসূল (স.)-এর জীবনী পাঠ, ৫০টি গাছ রোপণ ও পরিচর্যা এবং মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করতে হবে।

জানা গেছে, সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে বসবাস করছেন। মাদকাসক্তি ও বিক্রির অভিযোগে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়।

বুধবার (৭ মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত অনুযায়ী, সাদ্দামকে প্রতি শুক্রবার নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি স্থানীয় মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত থাকতে হবে।

আদেশে বলা হয়েছে, সাদ্দামকে আমপারার অন্তত ১০টি সুরা অর্থসহ মুখস্থ করতে হবে। তিনি চাইলে এগুলো শ্রবণের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। এছাড়া রাসূল (স.)-এর জীবনচরিত পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সাদ্দামকে অন্তত ৫০টি গাছ রোপণ এবং সেগুলোর যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বছরের জন্য তাকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকতে হবে এবং তার সব নির্দেশনা পালন করতে হবে। এই সময়কালে কোনো অপরাধে জড়ানো যাবে না এবং শান্তিপূর্ণ, সদাচারপূর্ণ জীবনযাপন করতে হবে। জামিনের শর্ত হিসেবে ৫০০ টাকার একটি বন্ড সম্পাদনের নির্দেশ দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন, 'আমরা আদালতের এমন মানবিক ও সংশোধনমূলক রায়কে স্বাগত জানাই। সাদ্দাম নিজের ভুল বুঝতে পেরেছে এবং এখন সৎ পথে চলার প্রতিশ্রুতি দিয়েছে।'

আদালতের আদেশে আরও উল্লেখ রয়েছে, সাদ্দাম তার পরিবারের প্রতি দায়িত্বশীল থাকবেন এবং পারিবারিক বন্ধন অটুট রাখবেন। প্রবেশন কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি পেশা বা বাসস্থান পরিবর্তন করতে পারবেন না এবং আদালতের এখতিয়ারভুক্ত এলাকাতেই অবস্থান করতে হবে। সেই সঙ্গে মাদক ও সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের