সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে চা বোর্ড চেয়্যারম্যান

আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন পাচ্ছেন চা শ্রমিকেরা

চা শ্রমিকদেরকে কর্মে ফেরাতে দাবির প্রেক্ষিতে আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৮মে) চা শ্রমিকদেরকে এই এক সপ্তাহের বেতন পরিশোধ করা হবে। এছাড়া আগামী শুক্রবার (৯মে) থেকে চা বাগান চালু হবে এবং শ্রমিকেরা নিজ নিজ কর্মে ফিরবেন। 

 

বুধবার (৭মে) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। 


সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আজ (৭মে) সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন চা বাগানের শ্রমিকদের সাথে আলাপ করেন এবং তাদের দাবিগুলো শুনেন। 


তিনি আরও জানান, আলাপ শেষে আপাতত তাদেরকে এক সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লক্ষ টাকা দিচ্ছেন। বাকীটা জেলা প্রশাসক ব্যবস্থা করে দিবেন। 


এদিকে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনত চা শ্রমিকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী। 


তিনি বলেন, সমাধান হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকল চা শ্রমিকদেরকে আপাতত এক সপ্তাহের বেতন দিবেন। পরশু থেকে চা বাগান খুলে দেওয়া হবে। যে পাতাটা তোলা হবে তা বিক্রি করে পরবর্তী বেতন দ্রুতই পরিশোধ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সবাই মেনে নিয়েছেন এবং কর্মে ফিরবেন। 


উল্লেখ্য, গত ৪ মে  ২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধ, বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিলেটে বুরজান, ছড়াগাং, কালাগুল বাগানের চা শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেঁধে দেন চা শ্রমিকেরা। চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানের জন্যই আজ বুধবার সিলেটে এসেছেন এই বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের