সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক (২৮) নামের এক মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মুবিন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী খুনিকে আটকে রেখে পুলিশের হাতে সোপর্দ করে।

নিহত মুবিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক একই এলাকার রবিন্দ্র বণিকের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা মুবিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় মমিন মিয়ার মৃত্যু হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদকাসক্ত হৃদয় বণিক এলাকায় ধারালো ছুরি হাতে নিয়ে অশ্লিল ভাষায় লোকজনকে গালমন্দ করতে দেখে মুবিন মিয়া প্রতিবাদ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মুবিন মিয়াকে আঘাত করলে গুরুতর জখম হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুবিন মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হৃদয় বণিককে নতুনপাড়ার নিজ বাসা থেকে আটক করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম খুনি হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। 

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের