সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা, আটক ১

কুলাউড়ায় এক মাদ্রাসার অধ্যক্ষের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। 

(৬ মে) মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কর্মধা ইউনিয়নের হাসিমপুর এলাকায় ঘটনাটি ঘটে। বাবনিয়া- হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহসান উদ্দিন কুলাউড়া থেকে মাদ্রাসায় যাওয়ার পথে হাসিমপুর এলাকায় যাওয়ার পর মৃত জলিল মিয়ার ছেলে প্রবাসী আব্দুর নূর (৩২) তার বাড়ির সামনে হঠাৎ আহসান উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে হামলা চালায়। প্রাণরক্ষায় আহসান উদ্দিন দৌড়ে সরে গেলে তাঁর মোটর সাইকেলের উপর উপুর্যোপরি আঘাত করে নুর। সুপারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাৎক্ষণিক বিষয়টি মাদ্রাসাসহ এলাকায় ছড়িয়ে পড়ে। উত্তেজিত ছাত্র-জনতা নূরকে আটক করে উত্তম মধ্যম দেন ও তার বাড়িতে ভাংচুর চালায়। এদিকে কুলাউড়া থানার ওসি গোলাম আপসারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং স্থানীয় কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, পাশ্ববর্তী রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারী আব্দুর নূরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

কুলাউড়া থানার ওসি গোলাম আপসার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। প্রিন্সিপাল মামলা করেছেন। আগামীকাল আদালতের মাধ্যমে আটককৃত আব্দুর নূরকে জেল হাজতে প্রেরণ করা হবে।  

স্থানীয় কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বিষয়টির যথাযথ সুরাহা হবে আশ্বস্ত করা হয়েছে। এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 উল্লেখ্য  মাদ্রাসার প্রতিষ্ঠাকাল ১৯৯৭ সাল থেকে মাওলানা আহসান উদ্দিন অধ্যক্ষর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্বে আছেন। এধরনের হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের