সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

বিয়ের আগেই না ফেরার দেশে হুসাইন

আগামী শুক্রবার (৯ মে) ছিল হুসাইন আহমদের বিয়ে। পরিবারে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, কেনাকাটা ছিল প্রায় শেষ। কিন্তু এরই মাঝে ঘটলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যা থামিয়ে দিল সব আয়োজন, নিভিয়ে দিল এক যুবকের জীবনের প্রদীপ।

সোমবার (৫ মে) বিকেল আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামের মরইরতল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন হুসাইন আহমদ বাবুল (২৫)। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজুড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হুসাইন ও তার বন্ধু কাওছার আহমদ মোটরসাইকেলে করে সিলেট শহর থেকে বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে মরইরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন। কাওছার আহমদ চিকিৎসাধীন রয়েছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হুসাইন আহমদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক তরুণের স্বপ্ন ভেঙে যাওয়ার এই বেদনাদায়ক ঘটনায় বাকরুদ্ধ পরিবার ও এলাকাবাসী।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের