সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, অবশেষে লাশ উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ফুলেস মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে মরদেহটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


ফুলেস মিয়া উপজেলার ১নং ইউনিয়নের পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।


এর আগে মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ফুলেস মিয়া।


জানা যায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মত ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া উঠে আসেন নি।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে সিলেটে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে।

 

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোন কারণে পাথরে আটকে যান, তার হাত ও শরীর কিছু অংশ পাথরের নিচে ছিল।

 

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের