সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নিজ মেয়েকে নির্যাতন, পাষন্ড পিতার শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটে নিজের ৪ বছরের শিশুমেয়েকে শারীরিকভাবে নির্যাতনসহ যৌন নিপীড়নের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তণ স্ত্রী।

এই অভিযোগে ওই বাবাকে ৩০ এপ্রিল আটক করে পুলিশ।

অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার (৫ মে) সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

অপরদিকে, আজ সোমবার নির্যাতিত শিশুর জবানবন্দী নিয়েছেন আদালত।

অভিযোগসূত্রে জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামতলার শমসর আলীর ছেলে গোলাম কিবরিয়ার (৩৯) সঙ্গে ২০১৯ সালে বিশ্বনাথের ফাতিমা আক্তার সাথীর (৩৪) বিয়ে হয়। বিয়ের পর তাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হলে আলাদা থাকতে শুরু করেন দুজন। সাথীর পক্ষ থেকে আদালতে মামলা হলে আদালতের সিদ্ধান্তের শিশুসন্তানকে বাবা গোলাম কিবরিয়া তার কাছে রেখে দেন।

কিন্তু তিনি তার নিজের শিশুকন্যাকে নানা সময় নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ উঠে।

এরই মাঝে গত বছরের ১৮ জুলাই কিবরিয়া তালাকের প্রথম নোটিশ সাথীর কাছে পাঠান। এই অবস্থায় ২৮ এপ্রিল কিবরিয়া শিশুকন্যাকে সাথীর বাসায় নিয়ে যান এবং সে কিছুটা অসুস্থ বলে সেখানে রেখে চলে আসেন। এতে সাথীর সন্দেহ সৃষ্টি হলে শিশুটিকে পরদিন ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করান এবং পরে পাওয়া রিপোর্ট অনুযায়ী জানতে পারেন- শিশুকন্যার যৌনাঙ্গে নির্যাতনের আলামত রয়েছে। 

এরপর থানায় অভিযোগ দায়ের করেন সাথী এবং ৩০ এপ্রিল অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ। 

এদিকে, অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে সোমবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামতলার বাসিন্দা এবং সাথীর পরিবারের সদস্য ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবি হিসেবে রয়েছেন সিলেটের বিজ্ঞ আইনবীজী সামসুজ্জামান জামান।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের