সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় ৩ বখাটে গ্রেফতার

তাহিরপুরে দুই মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় তিন বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৭), একই গ্রামের আলমঙ্গীরের ছেলে মারুফ মিয়া (২১), জাহাঙ্গীর আলমের ছেলে তৌসিফ মিয়া (২২)। 

রোববার রাতে বালিজুড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় উত্যক্তকারী তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বালিজুরী হাজী এলাহিবক্স উচ্চ বিদ্যালয়, বালিজুরী এইচ এ উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা। 

জানা যায়, গত সোমবার বিকেলে বালিজুরী এইচ এ উলুম সিনিয়র মাদ্রসার দুই ছাত্রী মাদ্রাসা ছুটি শেষে বালিজুরী বাজার খেয়াঘাট দিয়ে রক্তি নদী পার হয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। সে সময় ওই ৩ যুবক তাদের উত্যক্ত করতে থাকে। ছাত্রীদের চাচা নজরুল ইসলাম বাধা দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

বালিজুরি এইচ এ উলুম সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হারিস উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, এরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করছিল। বিষয়টি তাদের অভিভাবকদের জানালেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।

তাহিরপুর থানা ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসার ছাত্রীর চাচা  সাজিদ মিয়া তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি মামলা করেছেন। এ মামলায় তিন বখাটে যুবককে রাতে পুলিশ গ্রেফতার করেছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের