সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিতে জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ইকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে পাথারিয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। ৪ আগষ্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গনিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।

সত্যতা নিশ্চিত করে ওসি আকরাম বলেন, ‘পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কয়েকজন সাবেক এমপি, দলীয় পদধারী নেতা ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তি।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত

জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিতে জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ইকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা