সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ ডালটন জহিরের জন্মদিন আজ হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে
advertisement
সিলেট বিভাগ

মৃত‍্যুদণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আন্নু মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে লিটন মুক্তি পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নে।

শুক্রবার (২ মে) বিকেলে আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তাকে হিরোইনের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারা লিটনের বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

জানাযায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটন (লম্বা লিটন) ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক কেজি হেরোইনসহ গোয়াইনঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওই মামলায় আদালত ২০২৩ সালের ৫ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫নং আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম।

এছাড়াও অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়াউল আলম (আলাল), স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজু, সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ (রানা), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদ আহমদ (রাজা), সদস্য সচিব এখলাসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনজুর আহমদ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড

বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ

ডালটন জহিরের জন্মদিন আজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে