সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ ডালটন জহিরের জন্মদিন আজ হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে
advertisement
সিলেট বিভাগ

সাবেক এমপি সুজাতের ওপর দিনে হামলা, রাতে বাসায় আগুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মে দিবসের অনুষ্ঠান শেষ ফেরার পথে বেলা ১২টার দিকে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। আবার রাত ১০ টার দিকে তার বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

হামলার ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন।

হামলার শিকার শেখ সুজাত মিয়া হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সকালে নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সুজাত মিয়া। কর্মসূচি শেষে বাসায় ফিরতে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলে সুজাত মিয়া রক্ষা পান বলে জানায় পুলিশ।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে জামিল মিয়াকে আটক করা হয় বলে জানান ওসি কামাল হোসেন। তিনি বলেন, আটক যুবকের কাছ থেকে একটি রামদা ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাতে বাসভবনে আগুনের ঘটনায় তিনি বলেন, এটি তদন্ত করা হচ্ছে। নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হবে। 

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড

বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ

ডালটন জহিরের জন্মদিন আজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে