সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ ডালটন জহিরের জন্মদিন আজ হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩) এর উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১ মে) দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে সংগঠনের অফিসের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। পরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসলাম উদ্দিনের সভাপতিতে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমেল আহমদ তমইয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান। 

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সংগঠনের জেলা কমিটির সদস্য মো. শামীম আহমদ, উপজেলার সাবেক সভাপতি মো. মাখন মিয়া, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আতিক, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মো. তানবীর আহমদ প্রমুখ।

সভাশেষে সংগঠনের নিহত সাবেক দায়িত্বশীল সভাপতি, সদস্য ও ফিলিস্তিনিসহ মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড

বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ

ডালটন জহিরের জন্মদিন আজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে