মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বৈষম্যবিরোধীর ২ কর্মীকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে কুপিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সৈয়দপুর হারিকোণা গ্রামের মো. তায়েন মিয়া এবং একই এলাকার মিল্লাত খান। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা নদীতে মাছ শিকারে যান। রাত ২টার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জীবান, একই এলাকার ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, কর্মী অলিউর রহমান ও আসাদুর রহমান তাদের ওপর এ হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তায়েন ও মিল্লাতকে আহত করে সেখান থেকে পালিয়ে যান। একপর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসাইন মুঠোফোনে আলাপকালে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। আইনানুগ ব্যবস্থা চলমান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ কেউ দেয়নি।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম