মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, একই উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন ওরফে নুরধন ও শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অসিত দাশ মন্টু।
 

পুলিশ জানায়, নুরধন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি। তিনি বাঘাসুরা ইউনিয়নে রাধানগর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে। মাধবপুর সেনা ক্যাম্পের একটি দল ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই সেনা ক্যাম্পের সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক থেকে অসিত দাশ মন্টুকে গ্রেফতার করে। মন্টুও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামী।
 

অপরদিকে, সোমবার দুপুরে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আন্দিউড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এতদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।
 

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও শায়েস্তাগঞ্জ থানার (ওসি) দিলীপ কান্ত নাথ এসব তথ্য নিশ্চিত করেন।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম