মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
সিলেট বিভাগ

সভাপতি সজল, সম্পাদক আখই

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
 

শনিবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি পদে বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখইসহ ২৩ পদের প্রার্থী এবং ১২ পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
 

ভোটের মাধ্যমে ১২ পদে নির্বাচিতরা হলেন সহসম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর  মাওলানা এনামুল ইসলাম। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন ও ইমন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গউছ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. খায়রুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সোনা ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সদস্য নাজীম বখস ও মো. মোস্তফা আহমদ।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন থানাপুলিশের একটি দল।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও অফিস ম্যানেজার আব্দুল আজিজ।
 

নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, সমিতির ৩৫ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সহসভাপতি রফিক মিয়া ফাতু ও ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক বর্তমান সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বেলায়েত হোসেন লাভলু ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।
 

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন এবং ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম