মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
সিলেট বিভাগ

দুই বন্ধুর উদ্যোগে ওসমানীনগরে ফ্রি চিকিৎসা পাবে সুবিধাবঞ্চিত মানুষ

দুই বন্ধু মিলে সিলেটের ওসমানীনগরে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এমবিবিএস এবং বিসিএস ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছেন। যুক্তরাজ্য প্রবাসী শিব্বীর আহমদ এবং স্কয়ার ফার্মায় কর্মরত ফার্মাসিস্ট নজরুল ইসলাম এই দুই বন্ধুর উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবারে ফ্রি সেবা পাবেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ।


শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলা বাজার ইসলাম মার্কেটে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য হুসাইন রাজা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মো: আব্দুর রব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা মো:সামছুজ্জামান,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লুকু মিয়া,২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন,সমাজসেবী মকদ্দুছ আলী,স্থানীয় ইউপি সদস্য খালিছ মিয়া ও মাও আব্দুল বারী।

এই মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহব্বান জানিয়ে বক্তারা বলেন,এই ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে এবং তাদের স্বাস্থ্যগত সমস্যা সমাধান করতে সক্ষম হবে। যুক্তরাজ্য প্রবাসী শিব্বীর আহমদ এবং নজরুল ইসলামের  এই কর্মসূচির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে এবং মানবসেবার মহান উদ্দেশ্যকে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্টানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন পূর্ব কালনীরচর জামে মসজিদের ইমাম মাওলানা বজলুর রহমান খানঁ এবং  প্রতি শুক্রবারে চিকিৎসা সেবা প্রদান করবেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আতিকুর রহমান।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম