মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করল সেনাবাহিনী


সিলেটের জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা পণ্য জব্দ করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। 

হরিপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল টিম গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর এলাকায় স্পটে গিয়ে ২জন ব্যক্তিসহ মিনি ট্রাক ও একটি গোডাউন থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।


আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমেদ।


এদিকে পৃথক আরেক অভিযানে রাত ১০ টার দিকে ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়।  


জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সাইন ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, ৫ কার্টন জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা বলে জানা যায়।


এদিকে পৃথক দুটি অভিযানে আটক দুইজন সহ জব্দকৃত আলামত সমূহ শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম