মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নৌকা ডুবে যুবক নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নৌকা ডুবে ২৪ ঘন্টা ধরে এক যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পরে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মিলেনি। 


নিখোঁজ যুবক মো. সাজল মিয়া (২৫) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জাফলং গুচ্ছগ্রামে মুস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর সাজল মিয়াসহ কয়েকজন বারকি নৌকা দিয়ে পাথর তুলতে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় যান। এ সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় আশেপাশে অন্য শ্রমিকরা তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্ধার করলেও সাজল মিয়াকে উদ্ধার করতে পারেনি। সাজল মিয়া পাহাড়ি ঢলের স্রোতে পানিতে  তলিয়ে যায়। ঘটনার পর থেকেই  স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করেও এখন পর্যন্ত  তাকে উদ্ধার করতে পারেনি।


খবর পেয়ে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে নিখোঁজ যুবকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও বিকাল পর্যন্ত তার সন্ধান মিলেনি।


বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল হোসেন বলেন, উজানের ঢলে নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার পুলিশের সহযোগীতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। 

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম