বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স
advertisement
সিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল নৌকার মাঝির

সিলেট অঞ্চলে পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে শুরু হয় বজ্রপাতসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্ক করে জানিয়েছিল, সিলেটসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় কৃষকদের মাঠে না যাওয়ার পরামর্শও দিয়েছিল সিলেট আবহাওয়া অফিস।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন জিলান মিয়া (৩৫) নামে এক নৌকা চালক। তিনি উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘প্রতিদিনের মতো আজও নদীতে নৌকা চালাতে বের হন জিলান মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ২৪ ঘণ্টায় সিলেটে ২৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি আরও জানান, দেশের মধ্যাঞ্চলজুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘ সক্রিয় রয়েছে। ফলে পরবর্তী ৪-৫ দিন বজ্রপাতের ঝুঁকি থাকবে। কৃষকদের এই সময় মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স