মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. শহীদুল আলম মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সহায়তায় হাইকমিশনের উদ্যোগ ছাতক-দোয়ারাবাজার সীমান্তে অবৈধ বালু উত্তোলনের অভিযানে ছাতকে ২১ ড্রেজার জব্দ, ৯ জন গ্রেপ্তার জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী সিলেটে ডিবি সেজে কিশোর অপহরণের চেষ্টা, দুইজন পালালেও ধরা চালক সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন
advertisement
সিলেট বিভাগ

হত্যা নাকি আত্নহত্যা

গোয়াইনঘাটে পৃথকস্থান থেকে দুটি মরদেহ উদ্ধার, এলাকজুড়ে চাঞ্চল্য

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নিজ মিষ্টির দোকান থেকে রাজীব সরকার (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 

রবিবার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দির সংলগ্ন এলাকায় একটি মিষ্টির দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজীব নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে। তিনি জাফলংয়ের মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।
 

স্থানীয়রা জানান, ৪-৫ দিন ধরে দোকানটি বন্ধ ছিল। রবিবার রাতে দোকানের আশপাশে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে মামার বাজারের ওই দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি দোকান মালিকের খোঁজ নিতে গিয়ে দোকানটির শাটার আংশিক খোলা অবস্থায় দেখতে পান। শাটার পুরোটা তোলার পর ভেতরে ঢুকে দেখতে পান, রাজীবের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা দ্রুত থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে।
 

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং এটি আংশিক পচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


জাফলংয়ে নিজ মিষ্টির দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার :


গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন এলাকার আইয়ালাবন্দ নামক স্থান আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির বয়স ৫০ বছর।
 

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। সকাল ৭ টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন এলাকার একটি বিল থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ভবঘুরে হিসেবে গুরস্কি বাজারে ঘোরাফেরা করতে দেখেছেন। তাঁর পরিচয় নিশ্চিত করতে পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. শহীদুল আলম

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সহায়তায় হাইকমিশনের উদ্যোগ

ছাতক-দোয়ারাবাজার সীমান্তে অবৈধ বালু উত্তোলনের অভিযানে ছাতকে ২১ ড্রেজার জব্দ, ৯ জন গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী

সিলেটে ডিবি সেজে কিশোর অপহরণের চেষ্টা, দুইজন পালালেও ধরা চালক

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন