বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে মাদরাসা পড়ুয়া কিশোরী মেয়ে (১৭) কে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের এক হত-দরিদ্র পরিবারের মেয়ে ও স্থানীয় এক মাদরাসার ছাত্রী। এঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং (৬)।

থানায় মামলা দায়েরের পরপরই থানা পুলিশের একটি দল সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে অভিযান চালিয়ে সেলিম মিয়া (৪২) নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। সে সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। ধর্ষক ৩ সন্তানের জনক বলে জানাগেছে।  

পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের দরিদ্র এক পরিবারের কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে আসছে। রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ওই কিশোর ভর্তি হয়। এতে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক সেলিম মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। গত বুধবার ওই কিশোরী বাড়ি থেকে মাদসারায় যাওয়ার পথিমধ্যে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকসায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষিতা কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর ধর্ষক ধর্ষিতার চাচাত ভাইয়ের সঙ্গে বিষয়টি টাকা লেনদেনের মাধ্যমে শেষ করতে চায়। কিন্তু ধর্ষিতার চাচাত ভাই এ বিষয়টি স্থানীয় এক মুরব্বীকে অবহিত করেন। পরে ওই মুরব্বীসহ ধষির্তার পরিবার থানায় পুলিশ ঘটনাটি জানান।  
  
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান