বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে দুই জন ও নবীগঞ্জ উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ও নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে বজ্রাঘাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম (২২) ও কপিল উদ্দিন (৪৫) এবং নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের মৃত আব্দুল আকিল মিয়ার ছেলে শাহ আলম (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়- কয়েকদিন আগে ধান কাটার মৌসুমে কাজ করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসেন কয়েকজন শ্রমিক। তারা আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির আসমত মিয়ার বাড়িতে ওঠেন। বুধবার সকালে ওই শ্রমিকদল হাওরে ধান কাটতে গেলে হঠাৎ দুপুরের দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রাঘাত শুরু হয়। এ সময় মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে গরু চরাতে যান শাহ আলম। হঠাৎ করে গরু নিয়ে ঝড়বৃষ্টির কবলে পড়েন শাহ আলম। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে শাহ আলমের মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বজ্রাঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাইদুল হাছান বজ্রাঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ তাদের সহকর্মীরা হাওর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান