বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

একডোর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) উদ্যোগে ‘ Leadership Development of Tea-garden Women Worker on their rights ’ শীর্ষক প্রকল্পের অধীনে গণমাধ্যম কর্মী,সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ এপ্রিল ২০২৫ ইং বুধবার সিলেট শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সহযোগী সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এ  সভার শুরুতেই দলদলী,হিলুয়াছড়া এবং কেওয়াছড়া চা বাগানের চা শ্রমিকদের করুণ অবস্থার কথা জানান একডো'র প্রকল্প সমন্বয়কারী মোমতাহিনুর রহামন চৌধুরী।তার বক্তব্যে বলেন, ৮০% শ্রমিকরা আইন সম্পর্কে নূন্যতম ধারণা রাখে না। মাত্র ১০% শ্রমিক তাদের সমস্যা নিয়ে ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে আলোচনা করতে পারেন এবং ১৩% চা শ্রমিক একের অধিকবার বাগন ম্যানেজারের সাথে তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন যা তাদের দূর্বল নেতৃত্বের প্রকাশ।

একডো'র নির্বাহি পরিচালক লক্ষ্মীকান্ত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট সিভিল সার্জন অফিসের সমন্বয়কারী ডাঃ আবু সালমান মোহাম্মদ সাইফুল এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির।

বিশেষ অতিথির বক্তব্যে ইকরামুল কবির বলেন, বিশ বছর আগে চা শ্রমিকদের যেমন অবস্থা ছিলো আজও তেমন রয়েছে।তাদের জীবনমানের পরিবর্তনে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চা শিল্পকে লাভজনক করতে শুরুতে নিলাম কেন্দ্রগুলো বন্ধ করতে হবে।

ডাঃআবূ সালমান তার বক্তব্যে বলেন,  সিভিল সার্জন অফিস সিলেটের পক্ষ থেকে চা বাগানগুলোতে রুটিন কাজ নিয়মিত চলতেছে।টিবি, ইপিআই, সাস্থকর্মী দ্বারা কাউন্সিলিং এসব সাস্থসেবা নিয়মিত পরিচালিত হয়।
ফারুক মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন, সিন্ডিকেট না ভাঙ্গলে চা শিল্পের উন্নয়ন সম্ভব না এবং চা শ্রমিকদের জীবনমানেরও পরিবর্তন অসম্ভব।

 একডো'র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, একডো, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ করে নারী নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে।এই প্রকল্পের আওতায় নারী চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে একডোর কার্যক্রমসমূহ উল্লেখ করে তিনি মিডিয়াকর্মী সহ চা শিল্পের সকল অংশীদারদের সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান