বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
advertisement
সিলেট বিভাগ

সুনমাগঞ্জে প্রেমিকার বাড়ির গাছে ঝুলছিল প্রেমিকের লাশ

সুনামগঞ্জের মধ্যনগরে প্রেমিকার বাড়ির সামনের গাছে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে কাদিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত মিস্টার নূর মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল নিহত যুবকের। কয়েক দিন আগে ওই মেয়ের ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন যুবক। ছবি পোস্ট করার পরে মেয়ের পরিবার মামলা করবেন বলে জানায়। বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে দুই পরিবারের লোকজন আলোচনায়ও বসেছিলেন।

তবে মেয়ের পরিবার মীমাংসা করতে রাজি হননি, তারা মামলা করবেন বলে জানিয়ে দেন। আলোচনা শেষে দুই পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। ভোর রাতে ওই যুবককে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখেন লোকজন। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

মধ্যনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার বলেন, প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত