বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
advertisement
সিলেট বিভাগ

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১২ এপ্রিল) বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন।

প্রেস উইং জানায়, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এই তাগিদ দেন।

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন।

তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।

তারা আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

এই সম্পর্কিত আরো

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত