বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

স্বাধীন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক, নারী ও শিশু সহ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব।

বুধবার সকালে সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনটিতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, দৈনিক দিনকাল এর ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বার্তা বাজার এর সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি ডিএইচ মান্না, বিজনেস বাংলাদেশ এর সিলেট প্রতিনিধি রেজাউল করুম সোহেল।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল একটি অবৈধ ও বর্বর জাতি। তাদেরকে মধ্যপ্রচ্যের ক্যান্সার বলা হয়। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উপর বর্বর হামলা চালিয়ে গণহত্যা করছে। তাদের গণহত্যা থেকে সাংবাদিক, নারী ও শিশুরাও বাদ যাচ্ছে না। আমাদের স্বাধীনতার পর থেকে ইসরায়েলের সাথে কোন কুটনৈতিক সম্পর্ক ছিলনা, এমনকি আমাদের পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বিগত সরকারের সময়ে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের পণ্য আমাদের বাজারে সহজে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে, যা খুবই বেদনাদায়ক। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদান করার জন্য জোর দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্লাব সদস্য মো. আলমগীর আলম, আবু জাবের, মো. নুরুল ইসলাম, শিপন চন্দ্র জয়, উৎফল বড়ুয়া, আমির উদ্দিন, সোহেল মিয়া, রুবেল মিয়া, দৈনিক আলোকিত সিলেট এর স্টাফ রিপোর্টার মাহফুজ কাওছার সাদি, আইওন টিভির স্টাফ রিপোর্টার ওলিউর রহমান তামিম, নিরাপদ নিউজের মহানগর প্রতিনিধি রাজিব ঘোষ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী রাহেল, আমার সিলেটের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন প্রমূখ।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান