বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ বিয়ানীবাজার সরকারি কলেজে নবীনদের পরিচিতিমূলক অনুষ্ঠান রডের বদলে বাঁশ দিয়ে সেতুর ফুটপাতের ঢালাই, কার্যসহকারী বরখাস্ত জামালগঞ্জ হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, ফেরত দিয়ে মুচলেকায় রেহাই মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধানে ছুটছেন গাজীপুরের ডিসি মেট্রোরেল নির্মাণে বাড়বে চাপ, বিকল্প রুট হিসেবে কাজে আসবে নতুন সেতু সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্বামীর পিটুনিতে দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে রাত ৯টার দিকে স্বামী এখলাছ আলীকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের বাসিন্দা। দিলারা বেগম পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল দুপুরে স্ত্রী দিলারাকে বেধড়ক মারধর করেন স্বামী এখলাছ আলী। একপর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে আটক করে থানা-পুলিশ।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ

বিয়ানীবাজার সরকারি কলেজে নবীনদের পরিচিতিমূলক অনুষ্ঠান

রডের বদলে বাঁশ দিয়ে সেতুর ফুটপাতের ঢালাই, কার্যসহকারী বরখাস্ত

জামালগঞ্জ হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক

ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া

বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, ফেরত দিয়ে মুচলেকায় রেহাই

মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধানে ছুটছেন গাজীপুরের ডিসি

মেট্রোরেল নির্মাণে বাড়বে চাপ, বিকল্প রুট হিসেবে কাজে আসবে নতুন সেতু

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান