বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজার সরকারি কলেজে নবীনদের পরিচিতিমূলক অনুষ্ঠান রডের বদলে বাঁশ দিয়ে সেতুর ফুটপাতের ঢালাই, কার্যসহকারী বরখাস্ত জামালগঞ্জ হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, ফেরত দিয়ে মুচলেকায় রেহাই মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধানে ছুটছেন গাজীপুরের ডিসি মেট্রোরেল নির্মাণে বাড়বে চাপ, বিকল্প রুট হিসেবে কাজে আসবে নতুন সেতু সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন
advertisement
সিলেট বিভাগ

ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া

ছাতকে মাসুক মিয়া নামে এক ব্যাক্তিকে মারপিট করে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত মাসুক মিয়াকে প্রথমে ছাতক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা অনুমান ৭.০০  ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মো.মদরিছ আলীর বাড়ি সংলগ্ন রাস্তায়। ছিনতাইয়ের শিকার মাসুক মিয়া নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সুত্রে জানাগেছে, প্রতিপক্ষের লোকজনের সাথে বাদির মামলা সংক্রান্ত বিরোধ রয়েছে। এজন্য প্রতিপক্ষের লোকজন রাস্তায় একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা করে তাকে আহত করার পর সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

মাসুক মিয়া দোয়ারাবাজার  উপজেলার বালিউরা বাজারে যান একটি গরু ক্রয় করতে। গরু ক্র‍য় করতে না পেরে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। 

সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছামাত্র পরিকল্পিতভাবে ৬ জন লোক রাস্তায় তার গতিরোধ করে তাকে মারপিট শুরু করে দেয় বলে জানান অভিযোগ সূত্রে। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন।  

এ ঘটনায় আহত মাসুক মিয়া-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে ডাক্তার রেফার্ড করেন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের সরকুম আলীর ছেলে সমুজ আলী এবং সমুজ আলীর ছেলে রাকিব আলী, উসমত আলী, সাকিব আলী, আনফর আলীর ছেলে আলফু মিয়া ও ফিরোজ আলীর ছেলে রাসুম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজার সরকারি কলেজে নবীনদের পরিচিতিমূলক অনুষ্ঠান

রডের বদলে বাঁশ দিয়ে সেতুর ফুটপাতের ঢালাই, কার্যসহকারী বরখাস্ত

জামালগঞ্জ হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক

ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া

বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, ফেরত দিয়ে মুচলেকায় রেহাই

মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধানে ছুটছেন গাজীপুরের ডিসি

মেট্রোরেল নির্মাণে বাড়বে চাপ, বিকল্প রুট হিসেবে কাজে আসবে নতুন সেতু

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন