সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

চা-বাগানের খুদে শিক্ষার্থীদের দেয়া হলো পুষ্টিকর খাবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের কোলে করে শিশুরা আসছে, স্বভাব নিয়মে তারা খুনসুটি করছে, হাসছে, খাচ্ছে, খাওয়া শুরু করার আগে সবাইকে চমকে দিয়ে সজোরে হাততালি দিচ্ছে...এ এক অন্যরকম দৃশ্য, অন্যরকম অনুভূতি! 


মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের ১৫০জন খুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের নির্মল মুহূর্ত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপহার দিলো যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বজিৎ দেবনাথ মিথুন। নিজের দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়। সমস্ত আয়োজনের নিবেদিতপ্রাণ দিলীপ দাস, দাদা কৃষ্ণদাস অলমিকের ঐকান্তিক প্রচেষ্টায় আর কালিটি চা বাগানের প্রাক-প্রাথমিক স্কুলের বাচ্চাদের সাথে করে নিয়ে আসা দিদিমণি সবিতা অলমিক, দীপা দাস, শিল্পী অলমিকের আদর-ভালোবাসায় আজ দুপরের এই আনন্দ সাক্ষ্য হয়ে রইলো। এ যেনো ছেলেবেলায় ফিরে যাওয়া, নিজের ভিতর সেই শিশুমনটিকে আবার ফিরে পাওয়া!

সাদা ভাত, মোরগের মাংস, ডিম, মুগডাল দিয়ে খাবার পরিবেশনের পর শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।
এই সাক্ষ্যমাখা মুহূর্তে আরও উপস্থিত ছিলেন রেজাউল আম্বিয়া রাজু, পিংকু দেবনাথ, মিলন কালোয়ার, সুমন অলমিক, রঞ্জু নাইডু, বাসন্তী ভুইয়া, মিলন রায় প্রমুখ।

প্রসঙ্গত,  বিশ্বজিৎ দেবনাথ মিথুন কুলাউড়ার সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথের ভাগনে। তিনি প্রথম সন্তানের জন্মদিন ও অন্নপ্রাশন উপলক্ষেও চা-বাগানের খুদে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর