সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
প্রবাস

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

যুক্তরাজ্যের ওয়েলসে লেকের পানিতে পড়ে নাইম ইসলাম (২২) নামে সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অজু করার সময় আকস্মিক ঝোড়ো বাতাসে ভারসাম্য হারিয়ে লেকের পানিতে পড়ে তিনি তলিয়ে যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রায় ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে পরে উদ্ধারকারীরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত নাইম ইসলাম সিলেটের মোগলাবাজার থানার হাজিগঞ্জ বাজারসংলগ্ন সাহাদাতপুর গ্রামের বাসিন্দা এবং যুক্তরাজ্যপ্রবাসী নূরুল ইসলামের দ্বিতীয় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে ছুটিতে ওয়েলসে বেড়াতে যান নাইম। সেখানে একটি লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তারা কিছু সময় অবস্থান করেন।

নিহতের বাবার বরাতে জানা যায়, লেকে অবস্থানকালে নাইমের এক বন্ধু প্রথমে অজু করে ফিরে আসেন। পরে নাইম অজু করতে লেকের পানির কাছে যান। এ সময় হঠাৎ তীব্র ঝোড়ো বাতাস শুরু হলে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। বাতাসের প্রভাবে সৃষ্ট পানির স্রোতে তিনি দ্রুত পাড় থেকে প্রায় ১৫ মিটার দূরে চলে যান। পরে উদ্ধারকারীরা প্রায় ১৭ ঘণ্টা পানিতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

নূরুল ইসলাম যুক্তরাজ্য শ্রমিক দলের সাবেক সভাপতি ও বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি হাজি আনওয়ার আলী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাবেক মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহসভাপতি।

সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নূরুল ইসলাম জানান, আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে ওয়েলস থেকে নাইমের মরদেহ লন্ডনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে পরিবারের পক্ষ থেকে জানাজার সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নাইমের মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সবার কাছে তার ছেলের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে দর্শনীয় স্থান, বিশেষ করে লেক ও অন্যান্য জলাশয়ের আশপাশে ভ্রমণের সময় সবাইকে সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর