সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমার কুচাই পয়েন্ট সড়কে প্রাণ গেল যুবকের

মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইমন গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত হন একই গ্রামের সাদেক আহমদের ছেলে শাওন আহমদ।

স্থানীয় একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে ইমন আহমদ কয়েকজন সহপাঠীকে নিয়ে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তারা দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই পয়েন্ট এলাকায় পৌঁছামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে তাকে অপর সহপাঠীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, সকালে বন্ধুদের সাথে ৭টি মোটরসাইকেল নিয়ে ইমন ঘুরতে বেরিয়েছিলেন।

কুচাই পয়েন্টে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান।

তিনি জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে এসেছেন। আজ শুক্রবার বিকেলে রণকেলী নূরপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর