সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কুয়েটে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাদের ওপর হামলার অভিযোগ এনে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

 


বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি শহরের শমসের নগর রোড থেকে শুরু হয়ে শহরের এম সাইফুর রহমান সড়কে অতিরিক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সেখানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এড.সাইদ আহমেদ আদনান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক হাসান আবদুল্লাহ, সেকিম আহমেদ সহ-সাংঠনিক সম্পাদক জুনেদ আলম, মেহেদী হাসান জাবের, মুসলিমিন আহমেদ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী সদস্য নেছার তালুকদার সামি, মোতাহের হোসেন তানিম, মুনিম আহমেদ, জামিল আহমেদ তানভীর, ফাহিম আহমেদ, সোহাগ আহমেদ, সাজন আহমেদ প্রমুখ।

সমাবেশে মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ বলেন, কুয়েটে একটি টিম অত্যন্ত সুশৃংঙ্খলভাবে ফর্ম বিতরণ করেছে। যা আমাদের সাংবিধানিক অধিকার।

একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না বলে মিছিল আয়োজন করেছিল। যারা সেখানে ছাত্রদলের ফর্ম পূরণ করেছে, তাদের হামলা করেছে। তারা একটি মব তৈরি করে শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছে, ছাত্রদল ছাত্রলীগের মতো আধিপত্য করবে।

‘যারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না বলে মিছিল করেছিল, তারা এখন ক্যাম্পাসগুলোতে নামে বেনামে সংগঠন খুলে বসে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো গেস্টরুম গণরুমের সংস্কৃতি ধারণ করে না। ’ তিনি আরও বলেন, ৫ আগস্টের পর হয়তো কিছুদিন মব তৈরি করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে, কিন্তু শিক্ষার্থীরা বুঝে গেছে, মব তৈরি করে কোনো ধরনের গুপ্তভিত্তিক চর্চা আর করতে দেয়া হবে না। গত ১৫ বছরে আমরা যত বেশি গুম-খুনের শিকার হয়েছি, তত বেশি কোনো একক সংগঠন শিকার হয়নি। আমরা ৫ আগস্টের পর কোনো ক্রেডিট নেইনি। ছাত্রদল ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে কোনো আলবদর বাহিনী, বট বাহিনী, গুজব বাহিনী প্রশ্নবিদ্ধ করতে পারবে না।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর