সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ইট ভাটায় জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় এক ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। 

পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতাত ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। 

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর