সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে প্রাইভেট গাড়ীতে রহস্য জনক অগ্নিকান্ড!

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারের পার্শ্ববর্তী স্থানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি প্রাইভেট গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭ টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। মহাসড়কে বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করেন। পরে হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে  গাড়িটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান।  অগ্নিকাণ্ডের সময় গাড়ীতে চালক বা যাত্রী কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজিদুর রহমান খালেদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। গাড়ীতে কোন লোক ছিলনা। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে। অথবা গাড়ির চাকা বাস্ট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। পুরাতন ও জরাজীর্ণ গাড়ীতে অন্ডিকান্ডের ঘটনাটি রহস্য জনক বলে দাবী স্থানীয়দের। শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাশ বলেন, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখন যান চলাচল স্বাভাবিক আছে। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানাতে নিয়ে আসছি।এখন পর্যন্ত গাড়ির মালিক পক্ষ বা চালকের কোন সন্ধান পাওয়া যায় নি। এদিকে স্থানীয় বিএনপির নেতাদের দাবী হরতাল চলাকালে রাজনৈতিক পরিস্থিতি উত্তোপ্ত করার জন্য আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছে।  তবে মঙ্গলবার নবীগঞ্জের কোথাও হরতালের সমর্থনে আওয়ামিলীগের কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায় নি।  অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর