সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

সত্য প্রকাশ না করতেই হাসিনা সরকার কালো আইন তৈরী করে : তাহসিনা রুশদির লুনা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সাংবাদিকরা যাতে সত্য প্রকাশ না করতে পারে সে জন্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কালো আইন তৈরী করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সমালোচনা করে সংবাদ প্রকাশ করেছেন। কিন্তু তিনি কখনও সাংবাদিকদের কিছু বলেননি। সাংবাদিকরা সত্য প্রকাশ করবেই। ছাত্র জনতার আন্দোলনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা থাকার কথা স্বীকার করে তিনি আরো বলেন, কিছু অতি উৎসাহী সাংবাদিক সাংবাদিকতাকে ব্যবসা মনে করেছেন। সাংবাদিকতা একটি মহৎ পেশা, জনকল্যানে কাজেরই একটি অংশ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেন নি। সাংবাদিকতা পেশাকে ক্ষমতার ধাপটে অপব্যাবহার করেছেন অনেকেই। ছাত্রজনতার আন্দোলনে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এখন আর কেউ সাংবাদিকদের কলম থামাবে না। সাংবাদিকরা নির্ভয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে। আমরা কখনো কোনো চাপ প্রয়োগ করব না। 

তিনি মঙ্গলবার দুপুরে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।  ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদসহ প্রেসক্লাবের সাংবাকিদরা বক্তব্য রাখেন। এর আগে তিনি গোয়ালাবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর