সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

‘আমার দেশ পত্রিকা’র সম্পাদকের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মাহমুদুর রহমান। 

তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত হয়ে সাংবাদিকতা করতে হবে। যদি কোনো কিছুর প্রতি প্রভাবিত হতেই হয়, সেটা হবে দেশের প্রতি। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দেশের প্রতি ভালোবাসার উপহারস্বরূপ সত্যকে উদঘাটন করে দেশ ও জাতির কল্যাণের জন্য সাংবাদিকতা করতে হবে। এসময় শাবি প্রেসক্লাব সাংবাদিকদের সফলতা কামনা করেন তিনি।  

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, শাবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও আইকিউএসই'র পরিচালক ড. সালমা আক্তার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, সহকারী প্রক্টর মো. বেলাল শিকদার ও ড. মো. জাহাঙ্গীর, শাবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম প্রমুখ। মতবিনিময় শেষে ড. মাহমুদুর রহমানের হাতে শাবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কথন-৪' তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর