সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বদরপুরী (রহঃ)এর ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় হযরত ফুলতলী (রহঃ) এর পীর ও মুরশিদ জৈনপুরী ছিলছিলার প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফী আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউসুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ) এর ৬৬তম ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সোমবার (১০ফেব্রুয়ারি) ফজর পর্যন্ত ঐতিহাসিক কুলাউড়া আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজিমুশ্বান জলছায় সভাপতিত্ব করেন ফুলতলী (রহঃ) এর বড় ছেলে রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।

মাহফিলে বক্তাগন বলেন হযরত বদরপুরী (রহঃ) সমগ্র উপমহাদেশে ইসলামের খেদমত করেছেন। স্বীয় পীর ও মুর্শিদের নির্দেশে সেই খেদমতকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। ত্বরিকতের বুজুর্গানের নির্দেশিত পথে ফুলতলি (রহঃ) এর  লক্ষ লক্ষ অনুসারিগণ আজ সমগ্র বিশ্ব জুড়ে ইলমে কোরআন, ইলমে হাদিস ইলমে মাহরেফাতের খেদমত চালিয়ে যাচ্ছেন।


আজিমুশ্বান জলসায় বয়ান পেশ করেন ফুলতলী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা আব্দুল মোনাইম মন জালালী, মাওলানা লিয়াকত আলী খান প্রমুখ।

ইসালে সওয়াব মাহফিল ও আজিমুশ্বান জলসায় কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইছালে সওয়াব মাহফিলের সমন্বয়কারী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, তালামিযে ইসলামিয়া কেন্দ্রিয় সভাপতি মাহবুব আহমদ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর আজিমুশ্বান জলসায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ৩জন সহ মোট ৪জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

উল্লেখ্য হযরত বদরপুরী (রহঃ) এর খলিফা হাফিজ আপ্তাব (রহঃ) আজ থেকে ৬৬বছর পুর্বে তার পীর ও মুরশিদের ওফাতের পর থেকে নিজ বাড়ীতে এই বরকতময় মাহফিল শুরু করেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর