সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হলেন শাবি অধ্যাপক তাজ উদ্দিন

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাবির পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর