বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের: গোলাম পরওয়ারের শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেলকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান শাহনওয়াজের ছেলে। হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নবীগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাত (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ২০ এপ্রিল বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান তাকে হেফাজতে নিয়ে ২২ এপ্রিল আদালতে সোপর্দ করেন।

আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফয়েজ আমিন রাসেলের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে। তার পাসপোর্টের তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত ও আটক করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করে তিনটি মামলার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে পালিয়ে যাওয়ার গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ এপ্রিল গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৬৭) করা হয়। এর পরিপ্রেক্ষিতে গুলশান থানার একটি টিম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়।

সিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলা, মৌলভীবাজার সদর থানায় ২৫ আগস্ট দায়ের হওয়া আরেকটি মামলা এবং চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় দায়ের হওয়া মামলার তথ্য পাওয়া যায়। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে আদালতকে জানানো হয়।

পরে আদালত তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে আগামী ৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার, মামলা বাণিজ্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও ফয়েজ আমিন রাসেলের নাম আলোচনায় আসে। এছাড়া সাবেক চেয়ারম্যান আবুল খয়ের গোলাপকে একটি মামলায় গ্রেপ্তার করিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ফয়েজ আমিন রাসেলকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের: গোলাম পরওয়ারের

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার