শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জ উপজেলা ইউনিয়ন শাখার কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ও ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার নয়া কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

২৪ শে এপ্রিল (শুক্রবার) এ উপলক্ষে পাড়ুয়া মহাসড়ক সংলগ্ন সাকেরা পয়েন্ট দলীয় অফিস ও কলাবাড়ী ব্রীজ সংলগ্ন বিএনপি অফিসে দুটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উসমান খাঁ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসীন আলী, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদল শাখার আহবায়ক তাজ উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান নোমান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মাষ্টার নিজাম উদ্দিন, উপজেলা তাতীদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, উপজেলা যুবদল নেতা হাবিব মিয়া, সাবেক ছাত্রদল নেতা মঈন উদ্দিন মিলন প্রমূখ। 

দুটি ইউনিয়ন শাখা তাঁতীদল কমিটির তালিকায় অনুমোদন স্বাক্ষর দেন উপজেলা শাখার আহবায়ক তাজ উদ্দিন আহমদ ও সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ। কমিটিতে ১নং পশ্চিম ইসলামপুর তাঁতীদল শাখার আহবায়ক আজবর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মিয়া ও সদস্য সচিব আবুল হাসনাত গেদা সহ ৮৭ সদস্য বিশিষ্ট কমিটি এবং৫নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার নয়া কমিটির আহবায়ক আতাবুর, সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল মিয়া, সদস্য সচিব মোঃ লালু মিয়া সহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন তালিকায় স্বাক্ষর হয়েছে।

এই সম্পর্কিত আরো