সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ জুবের গুরুতর অসুস্থ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক,সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন জানান, জুয়েল আহমদ জুবের বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "জুয়েল আহমদ জুবের রাজপথের একজন লড়াকু সৈনিক। দলের প্রতি তার ত্যাগ ও শ্রম অনস্বীকার্য। আমরা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করছি, যেন তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় হতে পারেন।"
নেতৃবৃন্দ সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে তার আরোগ্যের জন্য দোয়া করার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।