মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

নগর পরিচ্ছন্ন রাখতে মাঠে সিসিক প্রশাসক, লিফলেট বিতরণ

সিলেট নগর পরিচ্ছন্ন রাখতে সরাসরি মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) তিনি নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের যথাস্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।

এ সময় প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন। কিন্তু অনেকেই নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে-সেখানে আবর্জনা ফেলায় অল্প সময়ের মধ্যেই সড়ক ও ড্রেন আবার নোংরা হয়ে যায়। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে নগরবাসীর ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগর গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নগরের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হই—যত্রতত্র ময়লা না ফেলি এবং নির্ধারিত স্থানে আবর্জনা ফেলি—তাহলে খুব অল্প সময়ের মধ্যেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।”

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলার কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়, রোগবালাই ছড়িয়ে পড়ে এবং নগরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা একদিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, অন্যদিকে নাগরিকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এই লিফলেট বিতরণ তারই একটি অংশ।”

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা রাস্তা বা ড্রেনে না ফেলে ডাস্টবিন বা নির্ধারিত পাত্রে রাখবেন এবং সিটি কর্পোরেশনের ভ্যানে তুলে দেবেন। এতে যেমন নগর পরিচ্ছন্ন থাকবে, তেমনি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় থাকবে।”

এ সময় তিনি নগরের হাসান মার্কেট এলাকায় ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে তাদের সহযোগিতা কামনা করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি