মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটের বিশ্বনাথে আজ রবিবার (১২ এপ্রিল) পৌরসভার হাবড়া বাজারে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৮ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপি নেতা ও সমাজসেবক শেখ মুজিবুর রহমানের অর্থায়ন ও উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, “আমি মানবসেবা করতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে প্রশান্তি পাই। বৃহত্তর পরিসরে কাজ করার জন্য আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সবার ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা আমার জন্য অত্যন্ত প্রয়োজন।” তিনি আরও বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার জন্য আমি সব সময় আছি, থাকব।”

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমান রেজা, যুক্তরাজ্য বিএনপি নেতা ছমির আলী, ডাক্তার কয়ছর আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য সফিক আহমদ পিয়ার, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ এবং সংগঠক এম. এস. গণি।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি