বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের: গোলাম পরওয়ারের শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের পরিচালনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইউপি সদস্য মছকু মিয়া, লিটন মিয়াসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে কর্মসূচিটি প্রাণবন্ত ও সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করে।

র‍্যালি শেষে বক্তারা মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বসতবাড়ি, আঙিনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব।

বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই একটি সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের: গোলাম পরওয়ারের

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার