রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত সিলেটে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার গোয়াইনঘাটে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ছাতকে ‘জ্ঞানদ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার সিলেট সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নিরাপত্তায় সিলেটে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল

সিলেট নগরীর শাহজালাল উপশহরের সাদারপাড়ায় অবস্থিত মাদ্রাসাতুল হুদা সাদারপাড়ার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।

ওইদিন দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাক্বী আন নদভী।

এছাড়াও বয়ান পেশ করবেন হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শায়খ আব্দুল কাদির, বড়দেশীর মাওলানা মমতাজ উদ্দিন, জামেয়া দরগাহর শিক্ষাসচিব মাওলানা আতাউল হক, সোবহানীঘাট মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা নজরুল ইসলাম ক্বাসিমী, সিলেট আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন ক্বাসিমী এবং গোলাপগঞ্জের জামেয়া আহমদিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারী।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া দরগাহর মুহতামিম মাওলানা শায়খ মাশুক উদ্দিন, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ নাসির উদ্দিন, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ সাইফুল্লাহ এবং সাদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ বিন হুসাইন।

মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছেন ইতালির জেনোবা দাওয়া সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আহাদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলস্থলে খাদ্যদ্রব্যের দোকান ছাড়া অন্য কোনো ধরনের দোকানপাট বসানো যাবে না।

মাদ্রাসার মুহতামিম মুফতি আজিজুর রহমানের দাওয়াতক্রমে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার পাশাপাশি দোয়া ও সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে ০১৭৩৩-৯৭৪২৮৪ ও ০১৭২৬-৬৯০৮৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

সিলেটে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

গোয়াইনঘাটে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছাতকে ‘জ্ঞানদ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সিলেট সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিরাপত্তায় সিলেটে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা